• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে হত্যা মামলার আাসামীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার আলোচিত শাওন হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে মামলার বাদী মোতালেবের পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

রোববার ২১ ডিসেম্বর বিকেলে মহজমপুর বাজারে বাদীর বাবা আলী আজগরকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে শারিরীক নির্যাতনের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আলী আজগর বাদী হয়ে সোনারগাঁ থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিগত দেড় বছর আগে আলী আজগরের ছেলে শাওনকে তুচ্ছ ঘটনায় নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।এ হত্যাকান্ডের ঘটনায় নিহত যুবক শাওনের ভাই মোতালেব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে এই মামলার আসামীরা জামিনে বের হয়ে এসে বিভিন্ন সময় মামলা তুলে নিতে বাদী মোতালেব ও তার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়।

এখন দীর্ঘদিন যাবত হত্যাকারীদের ভয়ে বাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছেন বাদী মোতালেব।এরই পরিপ্রেক্ষিতে নিহত শাওনের বাবা আলী আজগরকে একা পেয়ে বিবাদী লতিফ কামরুজ্জামান ওরফে কামু, জাবেদ, বাদশা, বাবুল,  ফারুক,সুরুজ মিয়া, জাকির, জাহিদ, হোসেন, মারুফ, মিন্নত আলী ও হামিদুল  সর্ব সাং- কাজীপাড়া,  থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীরা দা, চাপাটি, লোহার রড, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মহজমপুর বাজারে শাহী মসজিদের সামনে গিয়ে বিবাদীরা এলোপাথারীভাবে কিল-ঘুষি মেরে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

আসামী লতিফ, কামরুজ্জামান ওরফে কামু এবং বাবুল তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যা করার উদ্দেশ্যে পিটিয়ে তার মাথা সহ দুই পায়ের হাটু, দুই হাতের কব্জির উপরে এবং শরীরের বিভিন্ন স্থানে  নীলা-ফুলা জখম করে। আসামী বাদশা লাঠি দিয়া পিঠাইয়া জখম করে। আসামীরা তার ছেলে মোঃ মোতালেবকে তাহার নিকট নিয়া দিতে বলে। তার আমার ছেলে মোঃ মোতালেবকে নিয়া আসামীদের কাছে দিতে অস্বীকার করলে, আসামীরা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে।ঘটনার খবর পেয়ে প্রায় দুই ঘন্টা পর তার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিববুল্লাহ জানান,এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।আমি তাৎক্ষণিক তালতলা ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দিয়েছি যেনো আসামীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo