• সমগ্র বাংলা

নবাবগঞ্জে গৃহবধুকে ধর্ষন মামলায় অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষন মামলায় অভিযুক্তকে গতকাল সোমবার জেলা সদরে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ এর প্রিভেনশনের সদস্যরা। 

র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, স্বামীর সাথে মনোমালিন্যের বিরোধের জেরে বাবার বাড়ীতে উঠেছিল একজন গৃহবধু। সেই বিরোধ মিটিয়ে দেওয়ার যোগসূত্রে গৃহবধুর সাথে আন্তরিকতা গড়ে তুলছিল সৈয়দ রোকনুজ্জামান নামে তার স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধু। বিরোধ মিটিয়ে স্বামীর ঘরেও ফিরেছিল সে। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে স্বামীর শয়নকক্ষে অবস্হান করছিল ওই গৃহবধু। এসময় ওই ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় সৈয়দ রোকনুজ্জামান।

অভিযুক্ত সৈয়দ রোকনুজ্জামান (৩০) নবাবগঞ্জের মতিহারা পুর্বপাড়ার সৈয়দ হারুনুর রশিদের ছেলে।

ধর্ষনের ঘটনায় বাদী হয়ে ১৮ নভেম্বর নবাবগঞ্জ থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন ধর্ষিতা গৃহবধু।  মামলা নং-১৮।

অন্যদিকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলো ধর্ষক।  র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তৎপরতা চালিয়ে তার অবস্হান নিশ্চিত হয়ে গতকাল সোমবার তাকে জেলা সদরের উপশহর নিউটাউন এলাকায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo