ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে এক আনন্দ সমাবেশ অনুষ্টিত হয়েছে। পরে বেনাপোল বল্ডফিল্ড মাঠ থেকে বাজার পর্যন্ত একটি শুভেচ্ছা মিছিল করা হয়। মিছিলে বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতা-কর্মিরা অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক দলীয় এমপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। কেন্দ্রীয় শ্রমিকদল নেতা মহাসিন কবির ও পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং সাধারন সম্পাদক আবু তাহের ভারত, যুবদল নেতা এমদাদুল হক এমদাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আনন্দ সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে তারেক জিয়ার নের্তৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহব্বান জানানো হয়।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

মন্তব্য (০)