• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান: ৬ মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা স্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন আইনে মোট ৬টি মামলায় সর্বমোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা পৃথকভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় প্রথম অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ১ জনকে একটি মামলায় ৫ হাজার, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ১ জনকে একটি মামলায় ৫০০ ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ১ জনকে একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রথম অভিযানে মোট ৩টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে, একই সময় একই এলাকায় দ্বিতীয় অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ১টি মামলায় একজনকে ৫ হাজার ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ২টি মামলায় দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় অভিযানে মোট ৩টি মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পৃথক অভিযানে সর্বমোট ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে গাজীপুর বিএসটিআই’র পরিদর্শক মো. হাবিবুর রহমান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের নিয়মিত অভিযান বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo