• সমগ্র বাংলা

ফরিদপুরে সাবেক যুবলীগ নেতাসহ ৪৮ ঘন্টায় ৫৮ জন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ডেভিল হান্ট ফেস-২ এর অংশ হিসেবে মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধা (৪৭) নামে এক সাবেক জেলা যুবলীগের নেতাসহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গত ৪৮ ঘন্টায় ৫৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা নিয়মিত এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে একজন ছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের নাম-পরিচয় জানাতে পারেননি এ কর্মকর্তা।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চতুল গ্রামের বাসিন্দা ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে রবিবার দিবাগত রাতে নিজবাড়ি থেকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। তিনি ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে এবং ২০২১ সালের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাকে গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তবে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি জানান, এতোদিন আমার স্বামীর নামে কোন মামলার কথা শুনিনি। গতকাল রাতে হঠাৎ করে তাকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। আজকে জানতে পারলাম আমার স্বামী লিটন মৃধাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

 সোমবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।  এ অভিযান অব্যাহত থাকবে।  

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo