• সমগ্র বাংলা

বগুড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আকিব, সদস্য সচিব কাউসার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রেদওয়ানুল ইসলাম আকিব কে আহ্বায়ক, এমদাদুল হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাওসার হাবীব শাকিব কে সদস্য সচিব করে অনুমোদন দেয়া হয়েছে সদর উপজেলা ছাত্রদলের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি। রবিবার ২১ ডিসেম্বর বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এই কমিটির অনুমোদন করেন।

কমিটিতে নব-দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন কমিটিতে স্থান পাওয়া নেতারা প্রত্যেকেই জুলাই গণঅভ্যুত্থানসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সুদীর্ঘ সময় থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘদিন সাংগঠনিক শূন্যতার মধ্যেও আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের পতাকা সমুন্নত রাখায় ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তারা।

নির্বাচনের আগে সদর উপজেলা ছাত্রদলের এই আহ্বায়ক কমিটি গঠন প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, এই কমিটির প্রধান লক্ষ্য হবে
গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় থাকা এবং ছাত্রসমাজকে সংগঠিত করা।

তারা প্রত্যাশা ব্যক্ত করেন এই কমিটি বগুড়া সদর উপজেলাকে সাংগঠনিকভাবে শক্তিশালী ইউনিটে রূপান্তর করতে সক্ষম হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও বেগবান করবে। এছাড়াও উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সদরের প্রতিটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠনের বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo