ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত বেষ্টিত দহগ্রাম আঙ্গরপোতায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ( বিএসএফ) এর একজন সদস্য কে আজ রবিবার ভোরবেলা বাংলাদেশীর বাড়িতে অনুপ্রবেশের দায়ে আটক করেছে ৫১ ব্যাটালিয়ন বিজিবি।
জানা যায়, ভারতীয় ও বাংলাদেশী যৌথ একটি গরু পারাপারকারীদের দল ওই সীমান্ত এলাকায় জড়োহলে অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে দৌড়াতে থাকে এবং বাংলাদেশের ৩ শত গজ অভ্যন্তরে বাংলাদেশের একব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল তাকে ধরে নিয়ে আসে। বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে।
৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে.কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ এর উচ্চ পদস্থদের সাথে যোগাযোগ চলছে বিস্তারি পরে জানানো হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)