ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া সীমান্ত থেকে ১৮ হাজার ভারতীয় রুপিসহ মোঃ আসাদ (২৮) নামে এক যুবককে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধায় সাতানীপাড়া বিওপির সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ আসাদ বকশীগঞ্জ উপজেলার বালু গ্রাম বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।
জামালপুর-৩৫ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি জানান, চোরাচালানী অভিযান পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২৫০০ টাকা সহ মোঃ আসাদকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় রুপি ও চোরাচালানী মালামাল সহ আসামী মোঃ আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধে অভিযান চলছে বলে জানান তিনি।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)