• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে বড় ভাই নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের এ হত্যার ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
ঘাতক সীমা বেগম ভাসুরকে কুপিয়ে পালিয়ে গেছে। সীমা বেগম তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।

নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা জানান, আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু বাড়িতে আসে।  অনুষ্ঠান শেষে রাতে টুকু তার ঘরে গিয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে হাঁস পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা হাতে থাকা বটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়। আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মামুন জানান, সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করি। শনিবার  ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক সীমা বেগমকে ধরতে পুলিশ কাজ করছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo