• সমগ্র বাংলা

ফেনীতে ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে আব্দুল আওয়াল মিন্টু ও তার ছেলেসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে ফেনী- ১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাড. এস এম কামাল উদ্দিন। তবে আসন থেকে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করা হলেও বিএনপির কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

ফেনী- ২ (ফেনী সদর) আসন থেকে বিএনপি প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেনী- ৩ (দাগনভূঞা, সোনাগাজী) আসন থেকে বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও তার ছোটো ছেলে তাজওয়ার এম আউয়াল (স্বতন্ত্র), এনসিপি প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এ আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে দলীয় প্রার্থী ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

তাদের মধ্যে আবদুল আউয়াল মিন্টুর ও তার ছেলের একই আসন থেকে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন আব্দুল আওয়াল মিন্টু হয়ত নির্বাচন করবেন না। সেক্ষেত্রে তার ছেলে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নিতে পারেন। আবার কেউ কেউ বলছেন কেন্দ্রে নিজেদের পক্ষে একাধিক এজেন্ট দেওয়ার কৌশল হিসেবে আবদুল আউয়াল মিন্টু ছেলেকে ডামি প্রার্থী করছেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo