• লিড নিউজ
  • গণমাধ্যম

দুই শীর্ষ গণমাধ্যমে হামলায় ‘লজ্জিত’ প্রেস সচিব

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সাবেক একজন সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত।’

ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বতী সরকারের প্রেস সচিব লেখেন, ‘গত রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর ভেতরে আটকে পড়া সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বারবার সাহায্যের জন্য ফোন পেয়েছি। তাদের অসহায় কণ্ঠ আজও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সাহায্য জোগাড়ের সর্বোচ্চ চেষ্টা করেছি—সংশ্লিষ্ট সবাইকে ফোন করেছি, সহায়তা পৌঁছাতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সময়মতো সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, যখন তিনি নিশ্চিত হন যে ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তখন তিনি ঘুমাতে যান। তবে ততক্ষণে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। 

এই ঘটনায় ‘লজ্জিত হয়েছেন’ জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আমি জানি না কোন ভাষায় এই ক্ষতির সান্ত্বনা দেওয়া যায়। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলতে পারি—আমি লজ্জিত। মনে হচ্ছে, যদি পারতাম, লজ্জায় নিজেকে মাটির নিচে চাপা দিতাম।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে একদল জনতা প্রথমে দৈনিক প্রথম আলো, এরপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে সংবাদপত্র দুটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েন। এ খবরে সেখানে গিয়ে ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর।

মন্তব্য (০)





image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

image

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্র...

পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

image

লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে USS 'র নেটওয়ার্কিং সভা ...

লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর...

  • company_logo