• সমগ্র বাংলা

ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃওের অগ্নিসংযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার শর্শদিতে গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায়।

বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কে বা কারা ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয়।

গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দিয়েছে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। এতে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুই বসার বেঞ্চ পুড়ে গেছে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo