• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ সংলগ্ন দশমীপড়ার  লিটনের হোটেলের পেছনের  ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ  উদ্ধার করেছে পুলিশ । তবে এই মৃত্যু রহস্য নিয়ে স্থানীয়দের মাঝে নানান গুঞ্জন উঠেছে। 

জানা গেছে, নিহত ব্যক্তি দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে কামাল উদ্দিন(৭৫)।

বুধবার (১৭ ডিসেম্বর)  অজ্ঞাত ব্যক্তির লাশের সংবাদ পেয়ে দুপর ১ টায়  দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা  ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায়  লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায় নিহত ব্যক্তির লাশ উদ্ধারের পর তার পরিচয় সনাক্ত করে পরিবারের লোকজন। সে দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে পিয়ন পদে চাকুরী করতেন বলে জানা গেছে।

তবে পরিবারের দাবী নিহত ব্যাক্তি  কামাল উদ্দিন  নিখোঁজের একদিন পর বুধবার দামুড়হুদা বাজার এলাকার পরিত্যাক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়।  

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনসহ পিবিআই ও সিআইডির সদস্যরা। 

এলাকাবাসী জানান, মৃত্যুটি রহস্য জনক। এবং লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তবে এ মৃত্যুর রহস্য উৎঘাটনে পুলিশ, পিবিআই ও সিআইডি  মাঠে কাজ করছে। 

তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo