• সমগ্র বাংলা

পাকশী লালনশাহ সেতুতে কাভার্ডভ্যান চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী থানার ডিএসবি (গোয়েন্দা শাখা) ওসি মোজহারুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঈশ্বরদী থানা অভিমুখে যাওয়ার সময় ভেড়ামারা পাকশীর লালনশাহ ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওসি মোজহারুল ইসলাম ও এএসআই ফয়েজ উদ্দিন নিহত হন। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, নিহত পুলিশ সদস্যদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা নিয়ে গেছে। গতকালই ওসি মোজহারুল ইসলাম ঈশ্বরদী থানায় যোগদান করেছে। আইনে প্রক্রিয়া শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। 

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ সার্জেন্ট দিপু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আইনিপ্রক্রিয়া শেষে পুলিশ সদস্যের আত্মীয়স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo