• সমগ্র বাংলা

বিজয় দিবসে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চির উন্নত মম শির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় সাংবাদিক ফোরামের সদস্যরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে বিজয় শোভাযাত্রায় অংশ নেয় তারা। 

এদিন শ্রদ্ধা নিবেদনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে বিজয় দিবস উপলক্ষে ফিচার লিখন কর্মসূচি ‘বিজয়ের চুয়ান্ন বছর: তারুণ্যের ভাবনা ও অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo