• আন্তর্জাতিক

বিজয় দিবস নিয়ে মোদির ফেসবুক পোস্ট

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাংলাদেশের নামই উল্লেখ করলেন না তিনি। মোদির দাবি, একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল।

‎আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, আজ বিজয় দিবস। এই দিনে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের অদম্য সাহস আর আত্মত্যাগ ১৯৭১ সালের যুদ্ধে ভারতকে এক ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অটল সংকল্প জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

‎প্রতি বছর ১৬ ডিসেম্বর এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত মিত্র বাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করে। এর মাধ্যমে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। তবে এই দিনে ভারতের প্রধানমন্ত্রী দেশটির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেও বাংলাদেশের নাম উল্লেখ করেননি।

মন্তব্য (০)





image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

  • company_logo