ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় আহত ব্যবসায়ী মো. আব্দুল মজিদের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মজিদ (৫৫) চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মৃত নওশের আলী সরকারের ছেলে। পেশায় তিনি একজন মুদিখানা দোকান ব্যবসায়ী।
জানা গেছে, গত ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর চাটমোহর রেলস্টেশন থেকে অটোভ্যান যোগে বাড়ি ফেরার পথে চাটমোহর পৌর সদরের মহিলা ডিগ্রী কলেজের পাশে দূর্ঘটনায় পতিত হন। অটোভ্যান থেকে পড়ে মারাত্মক জখম হন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউ-তে রাখা হয়। আজ রবিবার সেখানেই তার মৃত্যু হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)