• সমগ্র বাংলা

মেলান্দহের নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেছেন তার দায়িত্বকালীন কোনো নিরীহ মানুষ কখনোই হয়রানির শিকার হবেন না। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তাই কাউকে অযথা হয়রানি নয়, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ওসি সাংবাদিকদের পুলিশ প্রশাসনের সহযোগী শক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের লক্ষ্য একই অপরাধ দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ গঠন। তাই পারস্পরিক সহযোগিতা বাড়লে এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি আরও সুদৃঢ় হবে।
ওসি ওবায়দুর রহমান মাদক, জুয়া, ইভটিজিং, গোষ্ঠীগত বিরোধ ও সংঘর্ষ নিরসনে কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে ব্যক্ত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যে কোনো মূল্যে এসব অপরাধ দমন করা হবে। কেউ প্রভাব খাটাতে চাইলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায়, সেকেন্ড অফিসার এসআই আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সম্পাদক মো. রমজান, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও এনটিভি অনলাইন ও বার্তা২৪.কম প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ ইমরান মাহমুদ, রোমান আহমেদ, রবিউল ইসলাম, মমিনুল ইসলাম, মাজাহারুল ইসলাম;রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক মুত্তাছিম বিল্লাহ, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান রতন, সাংবাদিক রুহুল আমিন রাজু, আব্দুল হাই, মো.উজ্জ্বল , হাফিজুর রহমান, বাকিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন শাহীন, মফিদুল ইসলাম মধুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন ওসির নেতৃত্বে মেলান্দহ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

  • company_logo