• সমগ্র বাংলা

পাবনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিএনপি নেতা আব্দুল মুতালিব প্রাং, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল কবির, হাসানুজ্জামান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু পৌর ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিন প্রমুখ। 

বক্তারা বলেন, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন এবং দীর্ঘদিন এখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসসারণ দাবি করেন। 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo