• সমগ্র বাংলা

নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধ :  দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা' গড়বে আগামীর শুদ্ধতা' এ প্রতিপাদ্যে নড়াইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়, নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে ও নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) মো: মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশন সম্বনিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আল-আমীন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অশোক কুন্ডু।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি,নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, আনসার ও ভিডিপি’র জেলা অ্যাডজুট্যান্ট মো: নুরুল আবছার প্রমুখ।

আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) মো: মনিরুজ্জামান মল্লিক।আলোচনা সভায় উপস্থিত সকলে দুর্নীতি না করার এবং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে দৃঢ়মত পোষণ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo