• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম।মঙ্গলবার (৯ ডিসেম্বর) পঞ্চগড় পৌরসভার দক্ষীণ তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রিনা দেবীগঞ্জের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। রিনা দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা এবং আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দম্পতি। পথে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এসময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যায়।

 

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo