• সমগ্র বাংলা

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্ণীতিবিরোধী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত শেষে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। 

"দুর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা" এই স্লোগান কে সামনে রেখে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমন্বিত জেলা কার্যালয়ের দুর্ণীতি দমন কমিশনের উপপরিচালক রতন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ সুলতান মাহমুদ।

এসময় বক্তরা বলেন, কোন প্রকার অসদুপায় অবলম্বন না করে সাধারণ মানুষের প্রাপ্ত অধিকার প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। তাই নাগরিক সেবা প্রদানে সকল কে দুর্ণীতি মুক্ত থাকার আহবান জানানো হয়। সচেতনতার মাধ্যমে সমাজের সকলের সহযোগীতায় দুর্ণীতি কে দমন করতে হবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo