• সমগ্র বাংলা

‎উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
‎
‎রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উলিপুরের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎তিনি আরও বলেন, একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
‎
‎এ সময় বক্তব্য রাখেন- উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমী, সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, আসলাম উদ্দিন আহমেদ প্রমুখ।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo