ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমানের কর্মী-সমর্থকরা শনিবার সন্ধ্যা ৬টায় সাতকানিয়ার ছদাহা ইউপির মিঠার দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র থেকে চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিনকে মনোনয়ন দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে মজিবুর রহমানের অনুসারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গত দুই দিনে বিভিন্ন স্থানে মশাল মিছিল এবং সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছেন।
মনোনয়ন বঞ্চিত নেতা মজিবুর রহমান বলেন, “কিছু কর্মী-সমর্থক সড়ক অবরোধ করেছে বলে শুনেছি। আমি সবাইকে শান্ত থাকার এবং সড়ক অবরোধ না করার আহ্বান জানাই।”
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)