ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫৯৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ (মাদক) আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার ভোরে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কায়বা ও গোগা বিওপি কর্তৃক ১১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক করে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বিজিবি'র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে কায়বা ও গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক করে।
তিনি জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)