• সমগ্র বাংলা

গোপালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গোপালপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে (৫ ডিসেম্বর)  শুক্রবার বিকালে সূতী ভি.এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে  বিএনপির মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুস সালাম পিন্টু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক কাজি লিয়াকত সি. সহ সভাপতি মো. আমিনুল ইসলাম সহ সভাপতি আবু ঈসা মুনিম, মো. জাহাঙ্গীর হোসেন শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান সম্পাদক মো. চান মিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন সদস্য সচিব বদিউজ্জামান রানা শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সম্পাদক মো. হিরা প্রমূখ।

এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির চলমান কর্মসূচিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo