• সমগ্র বাংলা

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।

এ আসনে মো. মনিরুল ইসলাম ছাড়াও অনেকে নমিনেশন পাওয়ার আশায় নির্বাচনি প্রচারণা চালান। এর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, নড়াইল জেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, লন্ডন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন মোল্যা এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।

এর আগে গত (৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সেই সময় তিনি জানিয়েছিলেন নড়াইল-২ আসনের মনোনয় হোল্ড রাখা হয়েছে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।#

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo