• সমগ্র বাংলা

পাবনায় একরাতে পাঁচটি স্বর্ণের দোকান ও মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা বাজারে বুধবার (৩রা ডিসেম্বর) দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল পাঁচটি স্বর্ণের দোকানে ও দোকান মালিকদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করেছে। এ সময় ডাকাত দল দোকানের শাটারের তালা ভেঙে দোকানগুলোতে প্রবেশ করে সিন্দুকসহ আলমারি ভেঙে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ-রোপ্য অলংকার ও অন্যান্য কিছু নিয়ে যায়।

দোকানে প্রবেশের পূর্বেই দোকান মালিক আফতাব এর বাড়িতে প্রবেশ করে বাড়ির মানুষদের জিম্মি করে নগদ চল্লিশ লাখ টাকা ও স্বর্ণালংকার, তপন কর্মকার ও তার বাড়ির লোকজনদের জিম্মি করে ৪২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার এবং রতন কর্মকার ও তার পরিবারের লোকজনকে মারধর করে ৪৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে নেয়।

বিষয়টি জানাজানি হলে ভাঙ্গুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, গভীর রাতে বেশ কয়েকজন সংঘবদ্ধ ডাকাতদল আফতাব, তপন কর্মকার, উত্তম কর্মকার, রতন কর্মকারসহ মোট পাঁচটি স্বর্ণের দোকান মালিকের বাড়িতে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিন্দুক শোকেসসহ সকল কিছু তছনছ করে স্বর্ণ-রোপ্য অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী দোকান মালিকরা জানান, এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

ভাঙ্গুড়া থানা পুলিশের একটি সমর্থিত সূত্র জানায়, ২০-২৫ জনের একটি ডাকাতের দল স্পিড বোর্ড যোগে অষ্টমনীষা ঘাটে আসে। অষ্টমনীষা বাজারের দুই নাইট গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণ ব্যবসায়ীদের বাড়িতে প্রবেশ করে ব্যবসায়ী ও তার পরিবারদেরকে জিম্মি করে মারধর করতে থাকে। একপর্যায়ে বাড়িতে রাখা নগদ অর্থ স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করে সেখান থেকেও স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে ডাকাতের দল।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাঘাবাড়ির দিক থেকে নদী পথে স্পিডবোর্ড যোগে ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল অষ্টমনিষা বাজারের ২ জন নৈশ প্রহরীকে বেঁধে রেখে সংগবদ্ধভাবে স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারসহ তার পরিবারের সদস্যদের মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে।

মুখ বাধা ডাকাত দলের সদস্যরা ওই বাজারের আফতাব কর্মকার, তপন কর্মকার, ইউসুফ আলী, উত্তম স্বর্ণকারের দোকানের তালা ভেঙে আরো দেড় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, সিআইডি, ডিবি পুলিশসহ থানা পুলিশের সদস্যরা।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. আবু বক্কার সিদ্দিক জানান, ডাকতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo