• সমগ্র বাংলা

কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ দোকানিকে ৫৯ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।(১ ডিসেম্বর) সোমবার সকাল ১২টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ১৩ জন দোকানিকে মোট ৫৯,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বাজারে কয়েকটি অনিয়ম ধরা পড়ে— দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বাজারের রাস্তা দখল করে মালামাল রাখা, বাজার শৃঙ্খলা ব্যাহত ও ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা।

এ বিষয়ে ইউএনও খন্দকার মাহমুদুল হাসান বলেন, “মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। বাজারের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করার সুযোগ নেই। নিয়ম ভঙ্গ করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী ও ক্রেতারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত নজরদারি না থাকলে বাজারে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েন।

উপজেলা প্রশাসন জানায়, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে কেরানীহাটসহ সাতকানিয়ার অন্যান্য বাজারেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo