• সমগ্র বাংলা

পবিপ্রবিতে বেগম জিয়ার সুস্থতা কামনায় ইউট্যাবের দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন সমগ্র জাতি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। তাঁর সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব)।

রবিবার (৩০ নভেম্বর ) জোহর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেতৃত্বের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি"। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ঈমাম হাফেজ মো. আবদুল কুদ্দুছ। উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo