• সমগ্র বাংলা

ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তির তাৎপর্য নিয়ে সমাজসেবার সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তির গুরুত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিবার (৩০ নভেম্বর ২০২৫) উপজেলার পল্লী উন্নয়ন হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রাজু আহমেদ। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা শুধু তাদের অধিকারই নয়; এটি তাদের আত্মনির্ভরশীল ভবিষ্যতের পথ তৈরি করে। শিক্ষা উপবৃত্তি কর্মসূচি তাদের বিদ্যালয়ে আগ্রহ বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং পরিবারের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের এই উদ্যোগ প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং অসহায় পরিবারের জন্য বাস্তব সহায়তা হিসেবে কাজ করছে।

সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের দায়বদ্ধতা। উপবৃত্তি কর্মসূচিকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা তাদের মানবিক মর্যাদা রক্ষার অংশ। উপবৃত্তি কার্যক্রম যত গতিশীল হবে, তাদের সামনে তত উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে।

সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ সেমিনারের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে সরকারের চলমান উদ্যোগ সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

image

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলা...

image

ফরিদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দ...

ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ...

image

দিনাজপুরে স্বামীর পেট্রোলের আগুন প্রাণ গেল গৃহবধুর

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ডিভোসি ডিভোসী স্ত্...

image

রাণীনগরে রেলওয়ে জমির খাজনা কমানোর দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রেলস্টেশন এলাকায় রেলওয়ের লি...

  • company_logo