• সমগ্র বাংলা

চাটমোহরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

রবিবার (৩০ নভেম্বর) সকালে পুকুরে গিয়ে মরা মাছ ভেসে উঠতে দেখেন ভুক্তভোগী পুকুর মালিক সুরুজ আলী। এর আগে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ওই পুকুরে বিষ দেয়া হয়।

অভিযোগের তীর সুরুজ আলীর চাচাতো ভাই শাজাহান আলী ও তার লোকজনের বিরুদ্ধে। মাছ নিধনের ফলে সুরুজ আলীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার কাটেঙ্গা গ্রামের সুরুজ আলী তার বাবা-দাদার আমল থেকে বহু বছর ধরে বাড়ির পাশে বিলের মধ্যে নিজদের পুকুরে মাছ চাষ করে আসছেন। শনিবার তার চাচাতো ভাই শাজাহান আলী কিছু লোক পাঠিয়ে ওই পুকুরে বিষ প্রয়োগ করেন। খবর পেয়ে সেখানে যান সুরুজ আলীর ছোট ছেলে জাহাঙ্গীর হোসেন। কিন্তু পুকুরে বিষ দিতে আসা লোকজন তাকে মারধরের চেষ্টা করে। নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে ট্রিপল নাইনে ফোন করেন জাহাঙ্গীর। পরে অভিযুক্তরা জাহাঙ্গীরের বাড়িতে গিয়েও হামলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

সুরুজ আলীর বড় ছেলে বকুল হোসেন বলেন, গতকাল শনিবার দুপুরে তারা পুকুরে এসে বিষ দিতে থাকে। সেটা দেখে আমার ছোট ভাই এগিয়ে গেলে তাকে মারধর করার চেষ্টা করে। পরে তারা আমাদের বাড়িতে গিয়ে মারার জন্য আক্রমণ করে। তাদের দাবি, পুকুর তাদের। মাছ তারা ধরবে। অথচ এত বছর ধরে আমরা ভোগ দখল করছি, কোনোদিন তারা বলেনি।

সুরুজ আলীর ছোট ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এই পুকুর কেটে নতুন বাড়ি করেছি কয়েক বছর আগে। তারপর থেকে পুকুরে মাছ চাষ করি। কিন্তু গতকাল শনিবার দুপুরে হঠাৎ করে ৭/৮ জন লোক এসে পুকুরে কি যেন ছিটাচ্ছিল। আমি দেখে দৌঁড়ে পুকুরের কাছে আসতে গেলে তারা আমাকে মারার জন্য তেড়ে আসে। আমি একা থাকায় পালিয়ে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ আসে। বিষ দেয়ার ফলে পুকুরের সব মাছ মরে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

জাহাঙ্গীর অভিযোগ করেন, ঘটনার সময় পুকুরে বিষয় দিতে আসছিল আলিফ, শাহীন, আজিজ, কোকিল, মহররম। তারা একই গ্রামের শাজাহান আলীর ইন্ধনে এই কাজ করছে। শাজাহান নাকি বলছেন, এই পুকুরের জমি তার বাবার নামে ছিল রেকর্ড করা। সেই অনুযায়ী নাকি তিনি উল্লেখিত লোকদের কাছে লীজ দিয়েছেন। ইতিপূর্বে কোনোদিন কখনও শাজাহান আলী জমি দাবি করেননি। তার বোনের কাছ থেকে আমার দাদা জমি কিনেছেন সত্তোর সালের দিকে। তার দলিল আছে আমাদের। এখন এতবছর পর এসে হঠাৎ করে শাজাহান জমি দাবি করছেন। যার কোনো ভিত্তি নাই।

এ বিষয়ে অভিযুক্ত শাজাহান আলীর সাথে কথা বলার জন্য রবিবার বিকেলে কয়েক দফা চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত আলিফ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ কাজ ওরা নিজেরাই করে আমাদের উপর দোষ চাপিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। আর এটা কোনো নিউজ হবে না। আপনার সাথে সাক্ষাতে কথা বলবো।

পরে আবার তিনি বলেন, বিলের মাঝখানে ওই পুকুর। আমরা বিলে পানি থাকাকালে কিছু মাছ ছেড়েছিলাম। স্থানীয় মসজিদে কিছু টাকা দিবো এই বলে। পরে যখন পানি শুকিয়ে যায় তখন মাছগুলো সব ওই পুকুরে চলে যায়। তাদের (জাহাঙ্গীর) বলছিলাম মাছগুলো দেও, বিক্রি করে দেই। আমাদের তো অনেক লস। তারা দেবেই না। আবার ওই পুকুরের মালিকও কিন্তু তারা না। মালিক আরেকজন আছে। নাম শাজাহান। তার কাছ থেকে আমরা ওই পুকুর লীজ নেই। মাছ কেমন আছে দেখার জন্য শনিবার দুপুর ১২টার দিকে এক কেজির মতো মাছের খাদ্য নিয়ে গিয়ে পুকুরে ছিটিয়ে দেই।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেছে। লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo