• সমগ্র বাংলা

নড়াইলে সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধী সমাজের সাথে মত বিনিময় করেছেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক  ড. মোহাম্মদ আবদুল ছালাম এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রোকনুজ্জামান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: মেহেরুন্নেসা, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আব্দুর রশিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo