• সমগ্র বাংলা

বাজালিয়ায় কার–সিএনজি মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত, একজন শিশু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম বহদ্দারহাট পাহাড়তলি এলাকার বাসিন্দা আবু কালাম পরিবারসহ বান্দরবান ভ্রমণ শেষে ফিরছিলেন। শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে ফেরার পথে বাজালিয়া স্টেশন হয়ে বটতলা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাজালিয়াগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের পাঁচজন আহত হন। আহতদের মাঝে একজন শিশু রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির অবস্থা অন্যদের তুলনায় কিছুটা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কারটি জব্দ করে থানায় নিয়ে যায়। সিএনজির চালক ও ঘটনার দায় নির্ধারণে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

image

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলা...

image

ফরিদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দ...

ফরিদপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ...

image

দিনাজপুরে স্বামীর পেট্রোলের আগুন প্রাণ গেল গৃহবধুর

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ডিভোসি ডিভোসী স্ত্...

  • company_logo