ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর ১ আসনভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় মটর শোভাযাত্রা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী তিনি।
শনিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী থেকে তিনি পাঁচ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে বোয়ালমারী হয়ে বিকেলে আলফাডাঙ্গা পৌছান। পরে বিকল্প পথ দিয়ে আবার কামারখালিতে ফিরে আসেন। এ সময় তিনি বোয়ালমারী চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে পথসভা করেন।
পথসভায় বক্তব্য দানকালে মোঃ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মমত্ব দিয়ে রক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর তার উপরে নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু দেশের প্রতি ভালোবাসায় তিনি কখনোই দেশত্যাগ করেননি অন্যায়ের সাথে আপোষ করেননি।
এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।
বিএনপি নেতার এ মোটর শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

মন্তব্য (০)