• সমগ্র বাংলা

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যানে কাজ করছে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বিজিবি শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত নিরাপত্তাই নিশ্চিত করেনা এবং সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

আজ শনিবার সকালে দিনাজপুরের বিরলের সীমান্ত ঘেষা দক্ষিণ মেড়াগাঁও গ্রামে সহস্রাধিক দুঃস্হ অসহায় দরিদ্র পরিবারের নারী পুরুষ শিশুর মাঝে শীত নিবারনী কম্বলসহ তৈরি পোষাক বিতরন করেছে বিজিবির ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।এসময় উপস্হিত ছিলেন আয়োজক বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক ( পরিচালক) লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্যরা। 

শীত বস্ত্র বিতরন ছাড়াও ফ্রী চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে স্বাস্হ্য পরীক্ষা শেষে ব্যবস্হপত্রসহ কিছু ঔষধ বিতরন করেছেন তারা।

বিজিবি'র ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেছেন সীমান্তে অপরাধী প্রতিরোধে জন কল্যানে সামাজিক কর্মকান্ড চালাচ্ছেন তারা।

এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত মহড়াসহ পুরো প্রস্তুতি গ্রহন করেছে বিজিবি।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

১

নিজস্ব ডেস্ক : উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প ...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

২

নিজস্ব ডেস্ক : রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর...

image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৫

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

  • company_logo