• সমগ্র বাংলা

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের ১৮তম আউটলেট উদ্বোধন ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ জাপানি লাইফস্টাইল –অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ টাঙ্গাইলে তাদের ১৮তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত, টেকসই ও পছন্দের পোশাক সরবরাহের লক্ষ্যেই প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।
‎
‎শনিবার (১৫ নভেম্বর) টাঙ্গাইল জেলার বড় কালীবাড়ী রোডে অবস্থিত এডিসিএল সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মাইক্লো বাংলাদেশের পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই বছরেরও কম সময়ে ১৮টি শোরুম উদ্বোধনের মাধ্যমে মাইক্লো বাংলাদেশের দ্রুত সম্প্রসারণের নতুন মাইলফলক তৈরি হলো।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো বাংলাদেশ শুরু থেকেই মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক সরবরাহে কাজ করছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলে আমাদের ১৮তম শোরুম উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। দেশের জনগণকে আরামদায়ক এবং পরিবেশবান্ধব পোশাক পৌঁছে দিতে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’
‎
‎উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কার ও সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে মাইক্লো বাংলাদেশ। এছাড়া, খুব শিগগিরই আরও নতুন আউটলেট চালুর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

১

নিজস্ব ডেস্ক : উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প ...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

২

নিজস্ব ডেস্ক : রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর...

image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৫

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

  • company_logo