• সমগ্র বাংলা

নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলের কাছে দুই ডাকাত আটক হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে বুধবার ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। এসময় বাকিরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানায়, বুধবার ভোরে পিকআপ ভ্যানে করে ৫/৭ জনের ডাকাতদল দৌলতপুর তৈয়ব খানের অটো গ্যারেজের কাছে অবস্থান নেয়। তারা ডাকাতির উদ্দেশ্যে ওই গ্রাম হানা দেয়ার চেষ্টা করে। পাশের রাস্তা দিয়ে পুলিশের একটি টহল দল দায়িত্বরত ছিলো। পুলিশ ওই গাড়ীটি দেখে সামনে এগিয়ে গেলে ৪/৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ ধাওয়া করে।

এলাকাবাসীর সহয়তায় ২ডাকাতকে আটক করে। স্থানীয় জনতা এসময় ওই দুই ডাকাতকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেয়। এরা হলো বরিশালে বাকেরগঞ্জ থানার শাহ আলী(৫০) ও শরিয়তপুরের জাজিরা থানার মো. ফিরোজ হোসেন(৩৪)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাঁদের বহনকারী পিকআপ ও গ্রীলকাটারসহ ধারালো অস্ত্র উদ্ধার করে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, পুলিশ ধাওয়া দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর এলাকাবাসীর সহায়তায় ২জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo