• সমগ্র বাংলা

পাবনায় প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

মিছিল শেষে বড়াল রেলওয়ে খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম নূর সহ অনেকে।

বক্তারা বলেন, এই আসনে যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই আসনে কখনো আসেননি। তিনি যেহেতু কেন্দ্রীয় নেতা তাকে বিভাগীয় শহরে মনোনয়ন দেয়া হোক। আর এই আসন থেকে তৃণমূলের স্থানীয় ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি জানান বক্তারা। তারা চাটমোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা এই দুজনের মধ্যে যেকোন একজনকে প্রার্থী করার দাবি জানান। 

মন্তব্য (০)





image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

  • company_logo