• সমগ্র বাংলা

ফরিদপুরে কিশোরীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ: অভিযুক্ত প্রেমিক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে জাকারিয়া সজিব মোল্যা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) ভোররাতে ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব মধুখালী পৌরসভার মেছড়দিয়া এলাকার সাহেদ মোল্যার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি মাদ্রাসার ক্রীড়া অনুষ্ঠানে সজিবের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে গত বুধবার (১৯ নভেম্বর) তারা ফরিদপুর শহরে ঘুরতে আসে। একপর্যায়ে শহরের বেইলী ব্রিজ এলাকায় সজিব কৌশলে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে কিশোরীকে পান করায়। এতে কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে অজ্ঞাত একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়।

পরে অসুস্থ অবস্থায় কিশোরীকে মধুখালী উপজেলা শহরে নিয়ে একটি অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে গিয়ে কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং তার রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যে হোটেলে ঘটনাটি ঘটেছে, সেটি শনাক্ত করতে তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

  • company_logo