• লিড নিউজ
  • জাতীয়

বঙ্গভবনে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে ক্রেডেনসিয়াল হলে দুই নেতা এক আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভুটানের সঙ্গে বাংলাদেশের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আসনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। সেখানে সংক্ষিপ্ত বৈঠকের পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

বঙ্গভবনে বৈঠকের পর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী এন. ধুঙ্গেল, শিল্প-বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মোঃ নূরুল আমিন, বঙ্গভবনের সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরীসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

 

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

২

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৪

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৫

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

  • company_logo