ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : রাজনৈতিক গ্রুপিংয়ের রেষারেষি জের ধরে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির ত্যাগী ৩ নেতাকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে বহিস্কার করা হয়েছে। এই বহিষ্কারের কারণে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চাঞ্চল্যকর তৈরি হয়েছে।
বহিস্কৃত ওই তিন নেতা হলেন সাঘাটা উপজেলার বোনার পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাজু আকন্দ, বোনারপাড়া ইউনিয়নের ২ নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক উজ্জল শেখ ।
বহিস্কৃত তিন নেতা বলেন, দীর্ঘ দিন থেকে তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃত্ত ।এজন্য শেখ হাসিনা সরকারের আমলে কয়েকবার কারাবন্দী হতে হয়। কিন্তু রাজনৈতিক মেরুকরণ আর গ্রুপিংয়ের রেষারেষিতে তাদেরকে আওয়ামী লীগের ট্যাক দিয়ে বহিষ্কার করা হয়।
এবিষয়ে জানার জন্য সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোহাম্মদ আলী কে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

মন্তব্য (০)