ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না, নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না। সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয়।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, পুরোনোকে নিয়ম ভাবলে হবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন সম্ভব নয়।
নদী দূষণ রোধে দ্রুত ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, দূষণের একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না, বিস্তৃত পরিসরে কাজ করতে হবে।
মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্বারোপ করে পরিবেশ উপদেষ্টা বলেন, নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করার চেষ্টা করে যাচ্ছি।
নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ...
নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল...
নিউজ ডেস্ক : কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্...
নিউজ ডেস্কঃ আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগ...
নিউজ ডেস্কঃ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যব...

মন্তব্য (০)