• সমগ্র বাংলা

শ্রীপুরে ভূমিকম্পে শতশত কারখানা শ্রমিক আহত, হাসপাতালে ভর্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে ভয়ে হুড়োহুড়ি করে বহুতল ভবন থেকে নিচে নামতে গিয়ে পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিম্যাক কারখানায় এই ঘটনা ঘটে। এ সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  আহত শ্রমিকদের আনার হিড়িক পড়ে যায়। জায়গায় সংকোলন না হওয়ায় কিছু আহতদের অন্যত্র নেয়া হয়েছে। খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক  সম্পাদক, গাজীপুর -৩ আসনের  বিএনপি মনোনিত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং  রোগীদের ভয় না পেতে তিনি অনুরোধ জানান।

স্থানীয় রুহুল আমিন বলেন, হঠাৎ ভূমিকম্প হলে কারখানার শ্রমিকেরা বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। এ সময় সিঁড়ি ও দেয়ালে আঘাত পেয়ে এবং পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। ভূমিকম্প হলে কারখানার প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিকরা বলেন, হঠাৎ ভূমিকম্প হলে ভবনের সব শ্রমিক হুড়োহুড়ি করে নামতে থাকেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকেরা ফটক ভাঙতে চেষ্টা করেন। হঠাৎ ফটক ভেঙে নিচে পড়ে। তখন ফটকের নিচে বহু শ্রমিক চাপা পড়েন। সাততলা ভবনের কারখানায় কমপক্ষে ১০ হাজার শ্রমিক কাজ করেন।

কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, হঠাৎ ভূমিকম্পে ভবন কাঁপতে থাকে। এ সময় শ্রমিকেরা আতঙ্কিত হয়ে যে যার মতো দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। কয়েক হাজার শ্রমিক একসঙ্গে নামতে গিয়ে অনেকে আহত হন। অনেকেই আটকা পড়েন ভবনে। সিঁড়িতে পড়ে যান অনেক নারী শ্রমিক।

কারখানার মানবসম্পদ কর্মকর্তা মহিদুল হাসান বলেন, ‘কারখানার নিরাপত্তাপ্রহরীরা ফটক বন্ধ করেন। এর বেশি এখন বলা সম্ভব নয়। অনেক শ্রমিক আহত হয়েছেন।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে বহু শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। সংখ্যা বলা খুবই কঠিন।’ তবে নির্ধারিত সংখ্যা বলা যাচ্ছে না। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

image

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ১,৮০০ গাছের চারা শিক্ষার্থীদের হ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনে...

  • company_logo