• সমগ্র বাংলা

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির অভিষেক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি ২০২৫–২৮ ইং সময়কালের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০ নভেম্বর সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট হকটাওয়ার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফ ইসলাম,

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, যে কোনো উন্নয়ন ও কল্যাণমূলক কাজ সফল করতে ঐক্যই প্রধান শক্তি। সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আরো উপস্থিত ছিলেন, সহকারী সমবায় অফিসার অসীম কান্তি দে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, “ব্যবসায়ীদের অধিকার, সেবা ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেরানীহাটের উন্নয়ন, বাজারের শৃঙ্খলা ও ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং কেরানীহাটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফুল ফোটার অপেক্ষা ছিল, শেষ হলো কাটা গুঁড়িতে

১

গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...

image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

২

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

৩

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৪

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

  • company_logo