• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ক্রয়–বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে গ্রেফতার দু’জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,  উপজেলার পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য শামিম মিয়া (৪৫) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশারফ, এএসআই মো. মোশারফ হোসেন এবং এএসআই কাঞ্চন মিয়াসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। অভিযানকালে আরও কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর যুবলীগ নেতা শামীমের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গীর নিচের দিকের কোচ থেকে ২৯০ পিস এবং গ্রেফতার সোহেলের প্যান্টের পকেট থেকে আরও ৬০ পিসসহ মোট ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৩৫০ পিসি ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শামিম পৌর শহরের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং পৌর যুবলীগের সদস্য। পরে তাদের মাদক মামলায় বিজ্ঞ  আদালতে সোপর্দ করা হয় সেইসাথে যুবলীগের সভাপতিকে সন্ত্রাস বিরোধী আইনে শোন এ্যারেস্ট দেখানো হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

image

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মুক্তাগাছা উপজেলা...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসকের মূল্যায়নে জেলার ...

image

সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ খামারির মাঝে প্রাণী ও গো খাদ্য বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম...

image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসেই অ...

পাবনা প্রতিনিধিঃ ‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ব...

  • company_logo