• সমগ্র বাংলা

লালমনিরহাটে গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নিরীহ ও সাধারণ মানুষের নামে হয়রানিমূলক গায়েবী মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট -- বুড়িমারী মহাসড়কের শ্রুতিধর বটতলা নামক স্থানে তিন ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

মামলায় নাম থাকা আসামিদের স্বজন ও স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।এ সময় ভুক্তভোগীরা জানান,চলতি মাসের ১১নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে স্থানীয় ৩৩জনের নামে কালীগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান।

কিন্তু ভুক্তভোগীদের স্বজনরা জানান,যে ঘটনার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে,সেরকম কোন ঘটনা ঘটেনি এলাকায়। এটি একটি হয়রানিমূলক মামলা। তাই আমরা দ্রুত এ মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মানববন্ধন ও বিক্ষোভ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, এজাহার নামেও আসামিসহ অজ্ঞাত আরো বেশ কিছু লোকজন বর্তমান সরকারকে উৎখাত করার জন্য রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ খোঁজ নিয়ে নামীয় ৩৩ জনসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে।

মন্তব্য (০)





image

ফুল ফোটার অপেক্ষা ছিল, শেষ হলো কাটা গুঁড়িতে

১

গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...

image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

২

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

৩

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৪

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

  • company_logo