• বিনোদন

ঢাকায় কোথায় কবে গাইবেন আতিফ আসলাম, জেনে নিন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। এ বিষয়ে গায়ক নিজেই সামাজিক মাধ্যমে সরাসরি তথ্য দিয়েছেন। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে আতিফ নিশ্চিত করেছেন, তার বহুল প্রতীক্ষিত কনসার্ট হবে ডিসেম্বরে। 

এক পোস্টে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়। পোস্টের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো কনসার্টে গান পরিবেশন করছেন।

আতিফ আসলামকে ঢাকায় আনছে মেইন স্টেজ নামের প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, কনসার্টের শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। 

বসুন্ধরা মাঠে হবে কনসার্টটি। ভেন্যুর গেট খুলবে দুপুর ১টায়। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়। কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি- এই দুই ক্যাটাগরিতে। 

এর আগে, ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ। তখন ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে পরিবেশন করেছিলেন দর্শকদের প্রিয় গানগুলো।

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo