• বিনোদন

‘আমি কাঁদলেও লোকে হাসে’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার সামলান খান। গত তিন দশক ধরে রূপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক সালমান। গত কয়েক দিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধি ও অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন এই অভিনেতা।

গত ২৫ বছরে তিনি একা হয়ে গিয়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন। এবার তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন।

তিনি বলেন, আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা।

অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা এই অভিনেতাকে পর্দায় কাঁদতে দেখে আবেগে ভেসেছেন অগণিত অনুরাগী।

‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্নার দৃশ্য বা ‘তেরে নাম’ ছবিতে তার কষ্ট, আজও দর্শকদের চোখে জল আনে। অথচ সালমান বলছেন, তিনি নাকি কাঁদতেও পারেন না।

কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।

তবে অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে একমত নন অনেক দর্শক ও সমালোচক। তাদের দাবি, সালমানের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়, তাদেরও চোখ ভেজায়। 

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo