• অপরাধ ও দুর্নীতি

‎সাইপ্রাসের নাগরিকত্ব নিলেন শেখ হাসিনার উপদেষ্টার স্ত্রী, আমিরাতে বিপুল সম্পদ! ‎

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিকের সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও শাহীন সিদ্দিকের নামে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে দাবি তার।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এসব দাবি করেন তিনি।

‎পোস্টে জুলকারনাইন সায়ের লিখেন, দীর্ঘ সময় অনুসন্ধানের পর অবশেষে কুখ্যাত মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক এর স্ত্রী শাহীন সিদ্দিক এর সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শাহীন সিদ্দিক ২০১৩ এবং ২০১৫-২০১৬ সালে দুই দফা এনটিগুয়া-বার্বুডা ও মালটা’র নাগরিকত্ব গ্রহণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

‎বিদেশে অবস্থানরত এ অনুসন্ধানী সাংবাদিক লিখেন, নথিপত্র যাচাই করে দেখা গেছে— ২০২০ সালের ডিসেম্বরে প্রায় ২.২ মিলিয়ন ইউরো বা ৩১ কোটি টাকা বিনিয়োগ করে ইউরোপের দেশ সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেন হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক। তারিক আহমেদ সিদ্দিক সম্পর্কে শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামীর ভাই।

‎জুলকারনাইন সায়ের আরও জানান, শাহীন সিদ্দিকের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এরাবিয়ান র‍্যানচেস এলাকায় তিনটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে প্রথমটি এরাবিয়ান র‍্যানচেস ১-এ অবস্থিত, যার আয়তন ৭৫১.১৮ বর্গমিটার এবং মূল্য ৮.৫ মিলিয়ন দিরহাম। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বরে এটি কেনা হয়েছে।

‎বাকি দুটি ফ্ল্যাট এরাবিয়ান র‍্যানচেস ৩-এ অবস্থিত, যাদের আয়তন ১২৯.০৩ ও ১৪৫.৮৫ বর্গমিটার। মূল্য যথাক্রমে ২.২ মিলিয়ন ও ২.২৮ মিলিয়ন দিরহাম। ফ্ল্যাট দুটি ২০২৩ সালের নভেম্বরের ১৪ ও ১৬ তারিখে কেনা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

‎জুলকারনাইন সায়ের তার পোস্টে সবশেষে লিখেন, সাইপ্রাসের নাগরিকত্বে ২.২ মিলিয়ন ইউরো বা ৩১ কোটি টাকা, দুবাইতে তিনটি সম্পত্তি কিনতে প্রায় ১৩ মিলিয়ন দিরহাম বা ৪৩ কোটি টাকা— এসব টাকা ও সম্পদ শাহীন সিদ্দিকের আয়কর রিটার্নে কোথাও উল্লেখ করা নেই? তিনি কিভাবে এসব অর্থ উপার্জন করেছেন? আর কোন প্রক্রিয়াতেই বা বিদেশি নাগরিকত্বে বিনিয়োগ এবং দুবাইতে সম্পদ ক্রয় করেছেন? এগুলো যে এই চক্রের পাচারকৃত অর্থের সামান্য কিছু অংশ, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না!

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিপিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জন...

image

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার র...

নিউজ ডেস্কঃ পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধা...

image

নওগাঁয় শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নি...

image

পাবনায় তিনটি বাজারে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জর...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া ও সদর উপজেলার একদন্ত, জালালপুর এবং দক্ষ...

  • company_logo